শুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বহু বছর ধরে অর্থ জমিয়ে ১০৪ বছর বয়সে বৃদ্ধার হজ পালন

ঢাকা ইনফো২৪
মে ২৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা এমবা মারসিয়াহ চলতি বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। তার বর্তমান বয়স ১০৪ বছর।

আরব নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, তিনি ইন্দোনেশিয়ার ২০২৬ সালের হজ কাফেলার অনুমোদিত ২ লাখ ২১ হাজার মুসল্লির একজন।

মারসিয়াহ ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন। বহু বছর ধরে অল্প অল্প করে অর্থ জমিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যান তিনি। জীবিকা হিসেবে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার বিক্রি করতেন এবং সেই আয় থেকেই সঞ্চয় করতেন।

হজ মিডিয়া সেন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঐতিহ্যবাহী জাউ বিক্রি করে যে টাকা আয় করতেন, তা ধীরে ধীরে একটি পাত্রে জমিয়ে রাখতেন। কোনো ঘাটতি হলে তার ছেলে সহযোগিতা করতেন।

দীর্ঘ সময়ের সঞ্চয়ের মাধ্যমে শেষ পর্যন্ত হজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হন এই প্রবীণ নারী। শুরুতে বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। এমনকি আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও তার পরিকল্পনার কথা জানতেন না। পরে সঞ্চয়ের পরিমাণ বাড়লে বিষয়টি সবার সামনে প্রকাশ করেন তিনি।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহ এখন লাঠির সাহায্যে ধীরে হাঁটতে পারেন। তবে হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করেছেন। তিনি ২২ মে সকালে মক্কায় পৌঁছান, তাঁর ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহর সঙ্গে।

ইন্দোনেশিয়ার ১১২তম সুরাবায়া এমবারকেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরোহ হজের দ্বিতীয় দিনে জানান, মার্সিয়াহ সুস্থ আছেন এবং হজযাত্রার সকল কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।