শুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

৩ বিষয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন মাহফুজ আলম

ঢাকা ইনফো২৪
মে ২৯, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, তাদের রাজনৈতিক প্রস্তাবনার মূল ভিত্তি তিনটি— রবুবিয়ত, দায়-দরদের সমাজ এবং সামাজিক গণতন্ত্র। তার ভাষায়, রবুবিয়ত হলো আত্মা, দায়-দরদ হলো চিন্তা আর সামাজিক গণতন্ত্র হলো দেহ। বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা এই সামাজিক গণতন্ত্র সাম্য ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে।

রবুবিয়তের ব্যাখ্যায় তিনি বলেন, এটি মানুষকে নিজের পাশাপাশি অন্য সব জীবের প্রতিও যত্নবান হতে শেখায়। একই সঙ্গে সব প্রাণীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং ইকো-ডেমোক্রেসি প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃতি, নদী, বন, বন্দর, পানির উৎস ও বঙ্গোপসাগর সংরক্ষণের চেতনা গড়ে তোলে।

দায়-দরদের সমাজচিন্তা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এটি মানুষকে একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। এ চিন্তার মাধ্যমে মানুষ কেবল ব্যক্তিকেন্দ্রিক অবস্থান থেকে বেরিয়ে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে। পাশাপাশি প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক সহমর্মিতা ও মিত্রতার ভিত্তিতে সমাজ গঠনের পথ তৈরি হয়।

তিনি আরও বলেন, দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সংগঠক জানান, সামাজিক গণতন্ত্র এমন একটি ব্যবস্থার কথা বলে যেখানে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্পদ, ভূমি ও কাজের পুনর্বণ্টন, সামাজিক গতিশীলতা এবং জাতীয় বুর্জোয়া প্রশ্ন মোকাবিলাকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাহফুজ আলম বলেন, আমাদের রাজনৈতিক চর্চার মূল ক্ষেত্র হলো- অর্থনৈতিক বন্দোবস্ত পুনর্গঠন,  শিক্ষা, জনস্বাস্থ্য, বিচার ও পুলিশ ব্যবস্থার সংস্কার, কৃষক-শ্রমিকের জন্য ন্যায্য আর্থ-রাজনৈতিক ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান,নাগরিকদের জন্য নিরাপদ বায়ু, পানি, খাদ্য, আবাসন ও পরিবহন নিশ্চিত করা। 

রাজনীতি সদা পরিবর্তনশীল। লড়াইয়ের অভিজ্ঞতার চেয়ে বড় কোন ওস্তাদ নাই। আমরা চলতে চলতে শিখবো। ভুল হলে শুধরে নিবো।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।