পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ শুরু হয়েছে।
সোমবার (১ জুন) ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী-সহ অফিস প্রধানগণ তাঁর সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন থেকে যথারীতি শুরু হবে।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।