মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের সদর উপজেলায় তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার সবুজ হকের ছেলে। সে পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাদরাসা ছাত্র আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে সদর উপজেলার হাফেজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায়। তবে সে সাঁতার না জানায় এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে নদীর পানিতে খোঁজাখুঁজি করে বন্ধুরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।