বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বেনাপোলের চেকপোস্ট বাজার এলাকায় এ হামলা হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব।

এনসিপির দাবি, হামলার সময় গাড়িবহরে থাকা দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে আছেন এবং তাঁদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, বেনাপোলের সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন প্রচেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক ডিম নিক্ষেপ করে। পরে প্রতিনিধি দলের দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে হামলার শিকার হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।”

তবে হামলার সঙ্গে কারা জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বেনাপোল সীমান্তের সাদিপুর-রঘুনাথপুর এলাকার মাঠসংলগ্ন সীমান্তে ১০ থেকে ১২ জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে এনসিপির প্রতিনিধি দল সীমান্ত এলাকায় যায়।

সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর চেকপোস্ট সংযোগ সড়কের মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গাড়িবহরটি যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করে।

এ বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।