টাঙ্গাইলের সখীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। আজ বুধবার (৩ জুন) বেলা ১২টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি এম. সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সহসভাপতি মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাংবাদিক মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম টাইগার প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করি। এ ছাড়া সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরলে তিনি সেসব বিষয়েও দৃষ্টি দেবেন বলে আস্বস্ত করেন তিনি।