বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের আপত্তির জবাব দিল জাতিসংঘ

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। 

সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বলে ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে স্টিফেন দুজারিক স্পষ্টভাবে জানান যে, মানবাধিকার দপ্তরের প্রকাশিত এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এই প্রতিবেদন প্রকাশ করে।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। এ ক্ষেত্রে জনগণের অর্থ যাতে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।