Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সুনামগঞ্জে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানে ৪ জন সন্ত্রাসীকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি বিদেশি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মি.মি. এয়ারগানের অ্যামুনিশন ও ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ দেশীয় বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র এবং মাদক ও মাদকদ্রব্য সেবনের উপকরণসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গ্রেপ্তারকৃত ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।