Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নগরকান্দায় দীর্ঘ ১ বছর ধরে ফেটে আছে পানির পাইপ: ভোগান্তিতে স্থানীয়রা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দীর্ঘদিন ধরে ফাটা পানির পাইপ দিয়ে অবিরাম পানি অপচয় হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগের অভাব দেখা গেছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এ সমস্যা চলমান থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি ব্রিজের নিচে সাপ্লাই পানির পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানি অপচয় হচ্ছে। মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হলেও তা টেকসই সমাধান দিতে পারেনি। ফলে একদিকে পানির অপচয় হচ্ছে, অন্যদিকে আশপাশের বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তাদের মতে, এ ধরনের দায়িত্বহীনতা মোটেও গ্রহণযোগ্য নয় এবং দ্রুত স্থায়ী সমাধান জরুরি। এছাড়াও কোর্টপাড় বন বিভাগ অফিসের পাশসহ পৌরসভার আরও কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে পানির অপচয়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসীন্দা মাহফুজুর রহমান রাসেল বলেন, “পাইপ ফেটে দীর্ঘদিন ধরে পানির অপচয় হচ্ছে, দেখার কেউ নেই। নিরবিচ্ছিন্নভাবে পানির অপচয় হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছি না। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাই।”

এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, “সমস্যাটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে প্রয়োজনীয় মালামাল আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।