Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।

এ সময় উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, ওসি আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কৃষিবিদ লুৎফর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামানসহ উপজেলার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২৫ মার্চ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন। শহীদদের ত্যাগ এবং সাহস আমাদের জন্য চিরস্মরণীয়। গণহত্যার এই স্মৃতিকে ধরে রাখা আমাদের সকলের কর্তব্য। এটি শুধুমাত্র অতীতকে স্মরণ নয়, বরং একটি ন্যায়পরায়ণ ও শক্তিশালী সমাজ গঠনের প্রতিশ্রুতিও বয়ে আনে। ২৫ মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরোচিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।