Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গাজীপুরে মাদকমুক্ত শীর্ষক আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

“মাদকের বিরুদ্ধে না বলুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে পিরুজালী ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঁচ রাস্তার মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য ডি.এম. আজহার, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক সার্জেন্ট আব্দুল আলীম, পিরুজালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব মাস্টার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক গাজী সালাউদ্দিন রফিক মাস্টার, সবুর মণ্ডল ও আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কামরুজ্জামান কালাম মুক্তার। আলোচনায় বক্তারা মাদক নির্মূলের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক, পরামর্শমূলক ও পরিকল্পনামূলক বক্তব্য রাখেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবার গণস্বাক্ষর নেওয়া হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।