Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের পবিত্র নগরী কোমের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতের এই হামলায় অন্তত ছয়জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম জামারান নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। 

কোমের উপ-গভর্নর মোরতেজা হেয়দারি এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি বাহিনী পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনাকে ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে ছয় নাগরিকের ‘শহীদ’ হওয়ার খবর প্রচার করেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামলার তীব্রতা আগের চেয়ে কয়েকগুণ বাড়িয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুধু কোম নয়, বরং তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, তাবরিজ ও আহভাজ শহরেও রাতভর বিমান হামলা চালানো হয়েছে।

পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহরে চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেও হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান জানিয়েছেন, গত চার সপ্তাহের এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত এবং ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

ইরানের পাশাপাশি লেবাননেও সমানতালে হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ খবর অনুযায়ী, লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ১,১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।