Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর পক্ষ থেকে হতদরিদ্র ১৫০ রোগী পেল চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন’র পক্ষ থেকে ১৫০ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় উক্ত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে সিন্দুকছড়ি সেনা জোন। সিন্দুকছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) নেতৃত্বে উক্ত ক্যাম্পেইন পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসাসেবা প্রদানই মেডিকেল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।