Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া; স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফারহানা (১৮) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারহানা কল্পবাস গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনিকের স্ত্রী। প্রায় দুই বছর আগে কসবা উপজেলার নয়নপুর এলাকার ফারজানা আক্তারের সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্বামী মেহেদী হাসান অনিক পেশায় কলা বিক্রেতা।

ঘটনার দিন সকালে কলা বিক্রির জন্য ব্রাহ্মণপাড়া সদর বাজারে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে স্বজনরা জানিয়েছেন। পরে বাসায় একা থাকা অবস্থায় ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।