Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে ও নাতী আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমিজমার ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন বয়োবৃদ্ধ পিতা।

আজ রোববার (২৯ মার্চ) সকালে হত্যায় জড়িত রফিকুল ইসলাম (৫৫) ও তার পুত্র ইব্রাহীম (২৮) কে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান,উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া মধ্যপাড়া এলাকায় জমির ভাগবাটোয়ারা নিয়ে বয়োবৃদ্ধ পিতা হোসেন আলীর (৮০) সাথে তার ছেলে রফিকুল ইসলামের (৫৫) বাগবিতন্ডা হয়। পরে এক পর্যায়ে বৃদ্ধ হোসেন আলীকে তার ছেলে এবং নাতিরা মিলে হাতাহাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে পাশের পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে উঠার পর আবারও তাকে পিটিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তাকে পানি থেকে তোলার পর মৃত অবস্থায় পায় স্থানীয়রা। তাদের ধারণা পুকুরের পানিতে ডুবেই শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বয়োবৃদ্ধ হোসেন আলী।

সামান্য ভাগবাটোয়ারা নিয়ে বয়োবৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ ও দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ছেলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় জড়িত অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানোসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।