Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ফিলিং স্টেশন মালিককে ১ বছরের জেল

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নওরিণ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

চাঁদপুর জেলা প্রশশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলবের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ থেকে ২৪ মার্চ পযন্ত চাহিদা মোতাবেক পেট্্েরল, অকটেন ও ডিজেল উত্তোলন করেন। কিন্তু তার ওই ফিলিং স্টেশনে তাদের বিক্রির সঠিক তথ্য দিতে পারেনি। নওরিণ ফিলিং স্টেশনে তারা বিগত ১৬ দিনে ( ৯-২৪ মার্চ) পেট্্েরল, অকটেন ও ডিজেলের বিক্রির রেজিষ্ট্রারও দেখাতে পারেনি। ক্রয় এবং বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নওরিণ ফিলিং স্টেশন মালিক মোঃ মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারান্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট তানভীর রাব্বি বলেন,নওরিণ ফিলিং স্টেশন এ জ্বালানি তেল সংগ্রহ করে বিক্রির সঠিক দিতে না পারায় প্রতিতষ্ঠান মালিককে জেল ও জরিমানা করা হয়। এছাড়া মজুতকৃত তেল উপস্থিত গ্রাহকদের মাঝে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।