Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকনের জন্মদিন উদ্‌যাপন

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকনের জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা আনসার রোড এলাকায় তাঁর নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তারা মামুন আকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তারা ভবিষ্যতে দলীয় কার্যক্রম জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।