Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত ৫

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজনসহ মোট ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে দেবপুর এলাকার নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন।

পুলিশ ও নিহতের ছেলে রাকিবুল ইসলাম নাহিদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে দেবিদ্বারগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবির মারা যান।নিহত হুমায়ুন কবির দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন—নিহতের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজি চালক আতিকুল ইসলাম। তাদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে হেলপার রাহিম (১৪)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চালকের পরিবর্তে হেলপারই পিকআপটি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।