Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। আক্রান্ত গ্রামাঞ্চলে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করতে আগামী দুই দিনের মধ্যেই প্রয়োজনীয় সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হবে।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সারাদেশের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে হামের জটিলতা মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সামনে একটি জরুরি সময় আসছে। তিনি উল্লেখ করেন, বিশ্বের দরিদ্র শিশুদের জন্য টিকা সরবরাহকারী আন্তর্জাতিক সংস্থা Gavi, the Vaccine Alliance-এর কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা মজুদ রয়েছে, যা প্রয়োজনে সহায়তা হিসেবে পাওয়া যেতে পারে।

সরকার আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে সারাদেশে হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।