Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাংশার মাছপাড়া থেকে ঠিকাদার আয়নাল মুন্সীর ৩০০ ফিট পাথর চুরি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার বিশিষ্ট ঠিকাদার আয়নাল মুন্সির ৩০০ ফিট ইন্ডিয়ান পাকুরা পাথর ও সাদা সিঙ্গেল ১/৪ প্রকাশে দিবালোকে চুরি করে নিয়ে গেছে।

জানা যায়, শরিসা ইউনিয়নে বহলাডাংগা ও হাট বনগ্রাম রাস্তা সংস্কার কাজ শেষে বেচে থাকা প্রায় সাড়ে ৩০০ ফিট ইন্ডিয়ান পাকুরা পাথর কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে মাছপাড়া চায়না প্রজেক্টে রাখা পাথর চুরি করে নিয়েগেছে সংঘবদ্ধ চোরের দল।

ঠিকাদার আয়নাল মুন্সি জানান, গত বছরের জুনে পাথর নিয়ে আসা হয়েছিল, ওখান থেকে বিভিন্ন সাইডে নিয়ে কাজ করা হয়, ঈদের আগে কোন একদিন আমার পাথর চুরি করে নিয়েগেছে।

এতে করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে, তবে এমন ঘটনায় ঠিকাদারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে।

ঠিকাদার আয়নাল মুন্সি বলেন, এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন এ সংক্রান্ত কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।