Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক নিহত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আলী হোসেন ওরফে আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। একই সড়কে ২০০০ সালে তার বাবা আলী হোসেন ওরফে আব্বাস আলীও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। বাবুলের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী তেলাপিয়া মাছবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে উত্তেজিত জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পরে ১১টা ২৯ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো মামলা করবেন না। মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখিয়ে নিয়ে গিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।