Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল জনতা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে ঘটনাটির ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভুক্তভোগী জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কাঁচি দিয়ে যুবকের মাথার চুল কেটে দিচ্ছেন, আর আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তা দেখছেন এবং কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

গ্রামবাসীরা জানান, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা বন্ধ করেননি। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি তার কাছ থেকে মাদক কিনতে এলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে ক্ষুব্ধ জনতা প্রকাশ্যে তার চুল কেটে প্রতিবাদ জানান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য, চুল কাটার সময় জুনায়েদ তার ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়াবে না বলে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অনেকের মতে, এভাবে শাস্তি না দিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।