Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস থেকে ডিজেল আমদানি জোরদার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।

শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা হওয়া জাহাজটি শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে (বহির্নোঙর) নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, বর্তমানে জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। ড্রাফট বা গভীরতা জটিলতার কারণে হির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে (লাইটারিং) প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল আগে খালাস করা হবে। এই প্রক্রিয়া শেষে রোববার নাগাদ জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এদিকে, সিঙ্গাপুর থেকেও জ্বালানি তেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে খালাস কার্যক্রম শুরু করেছে। ‘ইয়ান জিং হে’ নামের ওই জাহাজটি ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে শুক্রবার দুপুরে পদ্মা অয়েলের জেটিতে নোঙর করে। রোববার জাহাজটির খালাস কাজ শেষ করে বন্দর ত্যাগ করার কথা রয়েছে। পর পর দুটি বড় চালানে বিপুল পরিমাণ ডিজেল আসায় দেশের জ্বালানি মজুদ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা বিবেচনায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং বা জেটিতে ভেড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি এখন বিকল্প উৎস থেকেও পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।