রবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

একাধিক নির্বাচনে কালি জটিলতা এড়াতে ইসির নতুন নির্দেশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একাধিক নির্বাচনে একই ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ থাকায় সৃষ্ট জটিলতা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, পূর্বের কালি থাকলে সংশ্লিষ্ট ভোটারের অন্য হাতের আঙুলে কালি প্রয়োগ করে ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ উপ-নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন বলে জানাগেছে। নির্দেশনার অনুলিপি পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদেরও পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটারদের ব্যালট পেপার প্রদানের পূর্বে আবশ্যিকভাবে হাতের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহারের বিধান রয়েছে। এক্ষেত্রে বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের

সংসদ নির্বাচনে যে সকল ভোটারদের ডান বা বাম হাতের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ রয়েছে, সে সকল ভোটারদের ওই হাতের আঙ্গুল ব্যতিত অন্য যে কোনো হাতের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এছাড়াও বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের সংসদ নির্বাচনে যেসকল ভোটার ভোট প্রদান করেননি, তাদের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহারে পূর্বের নির্দেশনা বলবৎ থাকবে।

বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।