রাজাপুর কনিকা মাহফুজ স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ও রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি তানভীর রশিদ কে মুছলিহীন রাজাপুর শহর কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।
সোমবার (১১মে) রাতে ঝালকাঠির রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
মাহফিলে সভাপতি, মুছলিহীন রাজাপুর সদর ইউনিয়ন ও বাজার মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীনের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন, নেছারাবাদ দরবারের কেন্দ্রীয় মুবাল্লিগ হাফেজ মাওলানা মো. মিরাজুল ইসলাম ও মাওলানা মো. তরিকুল ইসলাম।
এছাড়া মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে অনুষ্ঠিতব্য এ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দল-মত নির্বিশেষে সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।