Dhakainfo24
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাইকগাছায় চিংড়ী ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দুটি চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস ও অরুণ কুমার মন্ডলের পক্ষে গৃহবধূ শম্পা সানা।
বক্তব্যে তারা বলেন, তাদের উপজেলার সরণখালী মোজায় অবস্থিত ১৬ বিঘা ও লস্কর মৌজায় আড়াই বিঘা জমি উপজেলা তাতী দলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজীরা শনিবার রাতে জবর দখল করে নিয়েছেন। দখলকালে তারা অরুন মন্ডলের ঘেরের বাসা ভাংচুর ও লুটপাট করে। যাতে ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরুন মন্ডলের কর্মচারী রেজাউল ইসলাম জানান।
এদিনে কালিপদ বিশ্বাস (৭৫) জানান, তার ঘেরটি দখলে বাঁধা দিলে তাকে আজিজুল বেধম মারপিট করে। এমনকি তার ঘেরে প্রবেশে বাঁধা দিয়ে আসছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে প্রতিকার চেয়ে প্রতিকার পাচ্ছেনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এ বিষয়ে শিমুলের ০১৯১৯৬৫২২০৮ এবং আজিজুল ইসলামের ০১৭১৬৭৮১৫৩২ নম্বরে বারবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না করায় তাদের মতামত দেয়া সম্ভব হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।