Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না করে, তাহলে পুরো মানবসভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তার এ মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে হোয়াইট হাউজ এ ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করেছে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে, যা তারা ‘এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি’।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প সতর্ক করে লিখেছিলেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু ঘটবে। যা আর কখনোই ফিরে আসবে না।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানসংক্রান্ত বক্তব্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত রয়েছে— এমন ধারণা নাকচ করেছে হোয়াইট হাউস।

ভ্যান্স বলেন, ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা আছে, যা তারা ‘এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি’।

এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এক্সে জানায়, ভাইস প্রেসিডেন্ট এখানে যা বলেছেন, তাতে এরকম কোনো ইঙ্গিতই নেই।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এই পোস্টটি করা হয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে, যেখানে বলা হয়েছিল ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন—ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।