Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ দেশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩ দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এতে জাল নথি, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্ট ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা মিশনকে কোনো অর্থ না দিতেও পরামর্শ দেওয়া হয়। এই ধরনের কার্যকলাপের ফলে বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্ত দিয়ে প্রবেশের সময় প্রত্যাখ্যান এবং গুরুতর আইনি পরিণতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।