Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলা সদরের গুলশানমোড় ও খঞ্জনপুর এলাকায় দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাট জেলার সদরের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকার বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে সত্যতা পায়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার গুলশান মোড় এবং খঞ্জনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালায়।

এ সময় গ্যাস সিলিন্ডার বিক্রি করার লাইসেন্স না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় খঞ্জনপুর এলাকার দোকান মালিক মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা ও গুলশান মোড় এলাকার দোকান মালিক মোঃ আনিছুর (৫০) কেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।