ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য এর প্রতিনিধি মোখলেছুর রহমান খান,সাজ্জাদ হোসেন হীরা,মোল্লা আলী সাবরী মনিরসহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হালুয়াঘাট উপজেলায় ১ হাজার ৫ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
