Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে ৭০ জন সাংবাদিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। আলোচক হিসেবে বক্তব্য দেন মো. আব্দুস সবুর, সচিব (উপসচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের একটি সমন্বিত ডাটাবেজ শিগগিরই প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি জেলার সাংবাদিকদের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করা হয়।

শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৭০ জন সংবাদ কর্মী অংশ গ্রহণ করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।