Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এবার যেই ইস্যুতে ইউরোপীয় মিত্রদের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালির সুরক্ষায় কয়েক দিনের মধ্যে ইউরোপীয় মিত্রদের যুদ্ধজাহাজ বা অন্যান্য সমরাস্ত্র পাঠানোর অঙ্গীকার করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জার্মান সাময়িকী ডার স্পিগেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের রুদ্ধদ্বার বৈঠকে এই দাবি উত্থাপন করা হয়। পরে রুটে ইউরোপীয় দেশগুলোকে জানান, ওয়াশিংটন আগামী কয়েক দিনের মধ্যে ‘সুনির্দিষ্ট অঙ্গীকার’ প্রত্যাশা করছে। পরিচয় গোপন রাখার শর্তে কথা বলা ইউরোপীয় কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় সাময়িকীটি।

কূটনীতিকরা এই অনুরোধকে ট্রাম্পের ‘চূড়ান্ত আল্টিমেটাম’ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, মিত্রদের অস্পষ্ট ‘রাজনৈতিক প্রতিশ্রুতি’ আর গ্রহণযোগ্য নয়। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ন্যাটো মিশন শুরুর জন্য চাপ দিচ্ছে, নাকি দেশগুলোকে পৃথকভাবে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা বলেছে, তা এখনও স্পষ্ট নয়।

জার্মানিসহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে অনীহা দেখিয়েছে। তাদের বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে পরামর্শ করেনি। তারা সেখানে যুদ্ধজাহাজ পাঠালে পরিস্থিতির উন্নতির বদলে যুদ্ধের পরিধি বাড়তে পারে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, সংঘাতের অবসান ঘটানোর জন্য তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) কোনও সুস্পষ্ট কৌশল নেই। তিনি জানান, কেবল যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক ম্যান্ডেট এবং জার্মান পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষেই জার্মানি প্রণালিটির নিরাপত্তায় সহায়তা করতে পারে।

এদিকে ইরান যুদ্ধে ন্যাটোর সহায়তা না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন,  ‘আমাদের যখন তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। ভবিষ্যতেও প্রয়োজন হলে তারা থাকবে না।’

সূত্র: আনাদোলু



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।