Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এবার ইরানের সঙ্গে আলোচনায় জার্মান চ্যান্সেলর, জানালেন নীরব থাকার কারণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস জানিয়েছেন—দীর্ঘদিনের নীরবতার পর ইরানের সঙ্গে জার্মান সরকার আবারও সরাসরি আলোচনা শুরু করেছে বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস।

বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে চ্যান্সেলর বলেন, ‘যুদ্ধবিরতি কোনোভাবেই ভেস্তে দেওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতিতে জার্মানি আন্তর্জাতিক ম্যান্ডেটের আওতায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে প্রস্তুত।’ 

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে মেৎস বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের উদ্দেশ্য কোনো সভ্যতাকে ধ্বংস করা নয়—সম্প্রতি দেওয়া ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ সময় নীরব থাকার পেছনে আমাদের গুরুতর কারণ ছিল। আমরা আবার তেহরানের সঙ্গে আলোচনা শুরু করছি।’

এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করেই হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেৎস বলেন, এটি ‘বিশেষভাবে উদ্বেগজনক’ এবং এর ফলে পুরো শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে, যা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।