ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর ৩ (ঝিনাইগাতী /শ্রীবরদী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ১২৮ টি কেন্দ্র এবং ১টি পোষ্টাল সহ ১২৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মোট ১ লক্ষ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান ৪৭ হাজার ৫১ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল ( মার্কসবাদী) মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমান ৪৮০ভোট পেয়েছেন।
বিষয় টি জেলা নির্বাচন কর্মকর্তা সাক্ষরিত এক ফলাফল বার্তায় এ তথ্য জানা গেছে।
এ আসনে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ও পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ১২৯ টি ভোট কেন্দ্র রয়েছে।
এফলাফল মোট ১২৯ টি ভোট কেন্দ্রের ফলাফলের উপর ভিত্তি করে করা হয়েছে। মোট ভোটের হার ৫২.১৯শতাংশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
