Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের!

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের!

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা! দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘নরকের’ স্বাদ দেখানোর হুমকি দেওয়ার পরপরই পাল্টা গর্জে উঠেছে তেহরান। এবার কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, ইরানের হুমকি সরাসরি আমেরিকার মূল ভূখ-ে—অর্থাৎ ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে চরম অস্থিরতা ও ধ্বংসযজ্ঞ।
ট্রাম্পের ‘পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে’ আল্টিমেটাম
গত ৫ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি ৭ এপ্রিলের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষায়, “মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই ‘পাগলামি’ বন্ধ না করো, তবে নরকের আগুনে জ্বলতে হবে।”
ইরানের পাল্টা হুঁশিয়ারি: ‘আমেরিকার ভেতর থেকেই শুরু হবে তা-ব’
ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির জবাবে ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ট্রাম্প যদি তার এই ‘পাগলামি’ বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবে যুদ্ধের আগুন এবার আটলান্টিক পেরিয়ে খোদ মার্কিন ভূখ-ে পৌঁছাবে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে না, বরং আমেরিকার ভেতরেই এমন অস্থিরতা ও ভয়াবহ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি।
ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে ‘বেপরোয়া’ এবং ‘হতাশাগ্রস্ত’ এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। একই সাথে তেহরানের এনকালব স্কয়ারে বিশাল বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের জেলেরা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মাছ ধরার জালে আটকে ফেলছে।
তৈল পথ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক
হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। শুধু হরমুজ নয়, ইরান এবার ‘বাব আল-মান্দেব’ প্রণালীও বন্ধ করে দেওয়ার পরোক্ষ হুমকি দিয়েছে, যা দিয়ে বিশ্বের প্রায় ১৪ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়। এর ফলে ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
শান্তি না কি ধ্বংস?
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, তারা আলোচনার পথ খোলা রাখলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সরাসরি বলেছেন, “প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাবো।” অন্যদিকে, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি মানতে নারাজ; তারা চাইছে সমস্ত ক্ষতির ক্ষতিপূরণ এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনীর চিরস্থায়ী প্রস্থান।
সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার সাথে সাথে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।