Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, বরেণ্য ব্যাক্তি মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম,মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুম আবু আহমাদ সরকার১৯৭৭ সালের ৯ এপ্রিল তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। তারা সবাই কৃতি সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা ছেংগারচর পৌরসভার দক্ষিণ পাঁচগাছিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে মানিক ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আবু আহমাদ সরকারের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিকের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাজাকাত হারুন মানিক সাহেবের পিতা মরহুম আবু আহমাদ সরকার তাঁর কর্মময় জীবনে সততা,নিষ্ঠা,একাধীক সামাজিক, ধর্মীয়, পরোপকারী এবং মানব সেবার সঙ্গে যুক্ত ছিলেন।

মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম আবু আহমাদ সরকারের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক, মরহুম আবু আহমাদ সরকারের ছোট ছেলে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান, সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফকির, আবু আহমাদ দারুল উলূম মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ সালাউদ্দিন,ছাত্রনেতা মোঃ রায়হান সরকার, মোঃ আল-আমিনসহ পাঁচগাছিয়া,জীবগাঁও,ডেগুরভিটি গ্রামের বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ীবৃন্দ,সুধীবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এলাকার কয়েক শত ধর্মপ্রাণ মুসুলিরøা উপস্থিত ছিলেন।

মুনাজাত পরিচালনা করেন-পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও দক্ষিণ পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ শাহাদাত হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন-দক্ষিণ পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান। মোনাজাতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মাজাকাত হারুন মানিকের বাবা মরহুম আবু আহমাদ সরকার ও তার রত্নগর্ভা মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য মরহুম আবু আহমাদ সরকার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক এর পিতা।
মরহুম আবু আহমাদ সরকার এর গর্বিত সন্তান আলহাজ্ব মাজাকাত হারুন মানিক বিশিষ্ট ব্যবসায়ী, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী। আলহাজ্ব মাজাকাত হারুন মানিক স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, কবরস্থান, ধর্ময়ি প্রতিষ্ঠান সহ এমন কোন প্রতিষ্ঠান নাই তিনি সহযোগিতা করেননি। এজন্য মতলব উত্তরে সর্বস্তরের মানুষ তাঁকে ‘দানবীর’ হিসেবে মনে করে। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক- কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।

মরহুম আবু আহমাদ সরকার এর বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক জানান, আমার বাবা মরহুম আবু আহমাদ সরকার একজন ধার্মীক,পরিচ্ছন্ন,রুচিনম্পন্ন, নিরহংকার ও মানবিক বোধসম্পন্ন অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তার জীবদশ্শ নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছিলেন। পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেচেঁ থাকবেন। মহান আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাত এর উচ্চ মাকাম দান করেন এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে বাবার মৃত্যুর ৪৯ বছরেও প্রিয় বাবাকে একটি মুহুর্তের জন্য ভুলতে পারেনি পরিবারের বড় ছেলে বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর মাজাকাত হারুন মানিকসহ পরিবারের সদস্যরা। বাবার আদর্শ, কর্মউদ্দীপনা, লক্ষ্য ও উদ্দেশ্য নিজের ভেতর ধারণ ও লালন করে পথ চলছেন তিনি এবং তার পরিবার। ছোট বেলা থেকেই বাবার সততা আর আদর্শে মুগ্ধ ছিলেন দানবীর মাজাকাত হারুন মানিক। বাবার আদর্শের দীক্ষাতেই দানবীর মাজাকাত হারুন মানিক এগিয়ে যাচ্ছেন। বাবা মায়ের দোয়ায় তিনি হয়ে উঠেছেন একজন সফল শিল্পোদ্যোক্তা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।