Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসে নিম্ন পদে চাকুরী করেও ভূমি সেবা গ্রহিতাদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন ইসলাম উদ্দিন আলম।

জানা গেছে,উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ভূমি অফিসে খন্ডকালীন ঝাড়ুদার হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।কিন্তু তার কম্পিউটার ও ল্যাপটপ চালানোর দক্ষতা থাকায় জনস্বার্থে নান্দাইল ভূমি অফিসে সেবা গ্রহিতাদের সেবা দেয়ার জন্য তাকে জাহাঙ্গীরপুর ভূমি অফিস থেকে নান্দাইল ভূমি অফিসে নিয়ে আসেন কর্তৃপক্ষ। ফলে ভূমি অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহনকারীরা বাহিরে না গিয়ে ভূমি অফিসে বসেই ইসলাম উদ্দিন আলমের মাধ্যমে বিভিন্নধরনের অভিযোগ ও আবেদন সহজেই টাইপ করতে পারছেন।এছাড়াও জরুরি প্রয়োজনে অফিসের চিঠিপত্রও তার মাধ্যমে দ্রুত সময়ে টাইপ করেও অফিসে সেবাগ্রহিতাদের দায়েরকৃত বিভিন্ন অভিযোগসমূহ ডেসপাস বইয়ে এন্ট্রি করে ভূমি অফিসে সহযোগিতা করে থাকেন।

এতে করে ভূমি অফিসে তার কর্মদক্ষতায় ঈর্ষান্তিত হয়ে তার বিরুদ্ধে একটি স্বার্থনেস্বীমহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। নান্দাইল ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রহিতারা জানান,উক্ত ইসলাম উদ্দিন আলম সব সময় আমাদের সেবা দিয়ে যাচ্ছেন অথচ একটি মহল তার বিরুদ্ধে অযথা অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সঠিক নয়।সে নিম্নপদে চাকুরী করলেও তার ল্যাপটপ ও কম্পিউটার কাজে অভিজ্ঞতা থাকায় তার কাছ থেকে সেবা গ্রহিতারা সহজে সেবা পাচ্ছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।