Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় অজ্ঞাত এক ৮০ বছরের বৃদ্ধকে বাজারে ফেলে চলে গেছেন পাষণ্ডরা।

একমাস ধরে বাজারে আগতদের খাবারে কোন রকম বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন অজ্ঞাত এই বৃদ্ধ। কথা বলতে পারেন না তিনি। উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে গিয়ে দেখা যায়, কাশিমনগর জামে মসজিদের সামনে অবস্থিত ছাগল বিক্রির জায়গা (চান্নিতে) অজ্ঞাত এক বয়োবৃদ্ধ শুয়ে আছেন। গায়ে শাট ও পরনে হাফপ্যান্ট পরা। বয়স আনুমানিক ৮০ বছর।

পরিচয় জানতে চাইলেও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও মুখ দিয়ে কোন কথা বলতে পারেনি। সারা গায়ে পায়খানা প্রস্রাব লেগে দুর্গন্ধ তৈরি হয়েছে। পাশ্ববর্তী এক চা দোকানি জানান, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যান যোগে দুইজন ব্যক্তি বৃদ্ধটিকে নিয়ে চান্নিতে বসে থাকেন। কিছু সময় পর দেখি দুই ব্যক্তি সেখানে থেকে চলে গেছে। এ সময় এগিয়ে গিয়ে দেখি এক বৃদ্ধ শুয়ে আছেন। অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোন কথা বের হলো না। কোন কথা বলতে পারছে না।

স্থানীয় সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই চান্নিতে পড়ে আছেন। অনেক চেষ্টা করেও পরিচয় জানা যায়নি। আমারা খাওয়া দাওয়া দিলেও গায়ে পায়খানা প্রস্রাব লেগে থাকায় পরিষ্কার করা যাচ্ছে না। বাজারের ব্যাবসায়ীরা জানান, বৃদ্ধকে বাঁচাতে সরকারি সহযোগিতা দরকার। বাজার করতে আসা নুরুল আমিন জানান, এই বৃদ্ধকে যে বা যারা ফেলে রেখে গেছেন, তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এ কেমন কষ্টের জীবন ! কে বা কারা এই বৃদ্ধকে বাজারে ফেলে দিয়ে গেছে। অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। নিশ্চই রয়েছে তার আপনজন। আর এজঘন্য কাজটি করেছে তার জঘন্য পরিবারের লোকেরাই এমনটাই ধারণাও করছেন এলাকাবাসী। তাকে বাঁচাতে ও তার পরিবারকে খুঁজতে সহাতার জন্যও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।