Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন এর নবগঠিত কমিটির অভিষেক ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বন্দর সেন্টারের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম. মোরশেদ মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী,মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টলা পরিবার চেয়ারম্যান প্রকৌশলী সৈয়্যদ মুহাম্মদ আবু আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম. আক্তার হোসাইন, পরিচালনা পরিষদের সদস্য মাস্টার রফিকুল ইসলাম, জুঁইফুলের সংগঠনের প্রতিষ্ঠাতা জি. এম. মামুন , মেরিন একাডেমির প্রতিনিধি নেজাম উদ্দিন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।