Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন আর্টেমিস ২-এর নভোচারীরা। তাদের এই সাফল্যে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি জানান, এই অর্জনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হবে মঙ্গল গ্রহে অভিযান। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘আর্টেমিস ২-এর অসাধারণ ও অত্যন্ত দক্ষ ক্রু সদস্যদের অভিনন্দন। পুরো মিশনটি ছিল অনবদ্য, আর অবতরণ হয়েছে একেবারে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি গভীরভাবে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমি খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব এবং আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ!’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।