Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গুজাউনি বাঁধ ভেঙে ৩ হাজার হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন ভাঙনের ঘটনা ঘটেছে বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শনিবার সকালে এ বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হলে স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করতে মাটি ও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরে এই বাঁধে পিআইসি কমিটির মাধ্যমে কোনো কাজ না হওয়ায় বাঁধটি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় হাওরে অনেক বাঁধে কাজ না হওয়ায় সেগুলোও পানির চাপে ভেঙে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন হাওর পাড়ের কৃষকগণ ও সচেতন মহল।

কৃষক ফারুক মিয়া জানান, অনেক চেষ্টা করে বাঁধটি দিয়ে পানি প্রবেশ করা নিয়ন্ত্রণ করা গেলেও আশঙ্কা রয়ে গেছে। বাঁধ ভালোভাবে নির্মাণ করা খুবই প্রয়োজনীয়। না হলে আমাদের দুঃখের শেষ থাকবে না।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।