Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

​”কৃষক বাঁচলে বাঁচবে দেশ, দুর্নীতিবাজের হবে শেষ”—এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ।

হাওরের ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা-উপজেলা প্রশাসনের সিন্ডিকেট ভিত্তিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন হাজারো কৃষক।

​শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনারে ‘জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বাঁধ নির্মাণের নামে সরকারি অর্থ হরিলুট এবং কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার তীব্র নিন্দা জানান।

​সংগঠনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।

​সমাবেশে মোল্লাপাড়া ইউনিয়নের কৃষাণী সুলতানা বেগম আবেগজড়িত কণ্ঠে বলেন, “আমরা রক্ত জল করে ফসল ফলাই, আর প্রশাসনের আশীর্বাদে পিআইসিরা লুটপাট করে সেই ফসল ডুবিয়ে দেয়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।” উপদেষ্টা প্রফেসর মহিবুল ইসলাম ও সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন বলেন, পাউবোর প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত এখন গণদাবিতে পরিণত হয়েছে।

​সমাবেশ থেকে প্রশাসনের উদ্দেশ্যে ১০টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পাউবোর প্রধান নির্বাহী প্রকৌশলী (পওর ১ ও ২), জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং তাদের অবিলম্বে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের কৃষি ও এনজিও ঋণ সম্পূর্ণ মওকুফ করা। বাঁধের নামে ফসলি জমি ও হাওরের কান্দা কাটা বন্ধ করতে হবে। সেই সাথে অপ্রয়োজনীয় পিআইসি চিহ্নিত করে মেজারমেন্ট অনুযায়ী বিল প্রদান করা। যাদুকাটা, ধোপাযানসহ বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং জেলার নদী-খাল-বিল পরিকল্পিতভাবে খনন করা ও ‘কাবিটা নীতিমালা ২০২৩’ অনুযায়ী গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জনসমক্ষে প্রকাশ করা।যা দ্রুত বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

​সমাবেশে ছাতক, মধ্যনগর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও দোয়ারাবাজারসহ ১২টি উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। তারা অভিযোগ করেন, হাওরের উন্নয়নের নামে প্রকৃতপক্ষে হাওরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন তালুকদার, জাহাঙ্গীর আলম, নুরুল হক, মোজাহিদুল ইসলাম মজনু, সুহেল আলম, আলী খান, মাইনুদ্দীন, আকিক মিয়া, ইমরান হাসান এবং বিভিন্ন উপজেলার সদস্য সচিব ও আহ্বায়কবৃন্দ।

গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ কৃষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সুনামগঞ্জের হাওর রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখন সাধারণ মানুষের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।