Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক – Dhaka Protidin

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের এক সংগঠককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোহাম্মাদ এ. কে. খান। তিনি উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়পুর (দর্জিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. হোছেন।

পুলিশ জানায়, এর আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “তাকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।