ঝালকাঠিইতে বেড়াতে আসলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি ।
আজ ১১ এপ্রিল শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সোহাগ চৌধুরী ও আরিফুল ইসলাম (শাহিন) চৌধুরীর আমন্ত্রনে তাদের বাড়িতে বেড়াতে আসেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন, মিরপুর বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বাকশিস ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, জেলা বিএনপির সদস্য ও রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার,ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, বাকশিস ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব ও রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক সুমন, রিপোর্টার্স ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুম খানসহ এলাকার গন্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ। সেলিম ভূঁইয়া দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করে বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করে যান। তিনি আতিথেয়তায় মুগ্ধ হয়ে ঝালকাঠিবাসীর প্রশংসা করেন। তিনি সময় সুযোগ পেলে আবারও বেড়াতে আসার কথা বলেন।
