Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

“আকিজ ভেঞ্চার- বাঙলা নববর্ষ উৎসব ১৪৩৩” আয়োজন করছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

“বাঙলা নববর্ষ উৎসব ১৪৩৩” উদযাপন উপলক্ষে আগামী ১লা বৈশাখ, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার রাজধানী ঢাকায় দিনব্যাপী এক অনন্য সাধারণ ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র। “আকিজ ভেঞ্চার- বাঙলা নববর্ষ উৎসব ১৪৩৩” উদযাপন বিষয়ক আজ একটি প্রেস ব্রিফিং করে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।

উক্ত সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, আমাদের এই “জাতীয় সংস্কৃতিক কেন্দ্র” এদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির মূলধারায় পরিচালিত একটি সর্বজনীন সংগঠন। আমরা আরো আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এ আকর্ষণীয় অনবদ্য কর্মসূচি বাস্তবায়নে আমরা আমাদের সঙ্গী হিসেবে দেশের অন্যতম স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারকে এ বছর আমাদের পাশে পেয়েছি এবং আগামীতেও নিয়মিত এই ধারা বজায় রাখতে পারবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি।

বাংলাদেশ এবং বাঙালির প্রকৃত ইতিহাস ও গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যগুলোকে নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্যই আমাদের এই যৌথ আন্তরিক প্রয়াস।

দেশের সর্বাধিক জননন্দিত সাংস্কৃতিক সংগঠন “জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র” আয়োজিত- দিনব্যাপী “আকিজ ভেঞ্চার- বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩” এর অনুষ্ঠানসূচি নিম্নরূপ :-

প্রথম পর্ব :

সকাল ১০টায় পুরানা পল্টনস্থ “মুক্তাঙ্গন” থেকে “বাংলাদেশ শিল্পকলা একাডেমি” পর্যন্ত “বাংলা নবযাত্রা ১৪৩৩” নামে আমরা একটি সুসজ্জিত বর্নাঢ্য রেলি প্রদর্শন করব। যাতে শ্রেণী পেশা নির্বিশেষে দেশপ্রেমিক ধর্মপ্রাণ ও সংস্কৃতিবান হাজারো মানুষের সমাবেশ ঘটবে বলে আমরা আশাবাদী এবং এই রেলিতে গ্রাম-বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের বেশ কিছু চিত্তাকর্ষক প্রতীক আমরা বহন ও প্রদর্শন করব।

দ্বিতীয় পর্ব :

দুপুর ১২ টা থেকে রাজধানীর বিজয়নগর সড়ক প্রাঙ্গণে বাঙালি সমাজের বিপুল জননন্দিত অনুষঙ্গ ঐতিহ্যবাহী “মেজবান” আয়োজন করা হবে। যেখানে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য শুভেচ্ছা মূল্যে সাদা চালের গরম ভাত, গরুর গোশত, দেশীয় শাকসবজি ও মিষ্টান্ন পরিবেশন করা হবে। এছাড়াও অনুষ্ঠানস্থল ঘিরে থাকবে নানা রকম সুস্বাদু সুদর্শন দেশীয় ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সম্ভার।

শেষ পর্ব :

বিকাল ৩টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রাজধানীর বিজয়নগর সড়ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক অনবদ্য সাংস্কৃতিক উৎসব; যার নামকরণ করা হয়েছে “বাঙলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩”।

এ আয়োজনের নান্দনিক বাঙালিয়ানা মঞ্চে বিশ্বাস ও ভক্তিমূলক, দেশাত্মবোধক, আদর্শ ঐতিহ্যের ধারক-বাহক সংগীত ও লোকগীতিসহ কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করা হবে। জ্ঞানগর্ভ আলোচনা ও বক্তৃতা উপস্থাপন করা হবে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও আত্মপরিচয় প্রসঙ্গে।

এছাড়াও ১৪৩৩ বঙ্গাব্দ সনের একটি “বাঙলা দিনপঞ্জিকা” প্রকাশ করা হবে; যা বাঙালি জীবন থেকে বিলুপ্তপ্রায় হতে চলেছে। আনন্দের বিষয় এই যে, জাতীয় সংস্কৃতিক কেন্দ্র আমাদের সেই হারানো গৌরবকে পুনরুদ্ধারের সুচিন্তা ও বাস্তবিক প্রয়াস গ্রহণ করেছে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র “আমাদের নববর্ষে- আমাদের সংস্কৃতি” প্রতিপাদ্যকে ধারণ করে, সকল প্রকার বিজাতীয় সংস্কৃতি ও কুসংস্কারমুক্ত আবহে প্রতিবছর এই “দিনব্যাপী বাংলা নববর্ষ উৎসব” আয়োজনে দৃঢ় প্রত্যাশী।

জাতীয় সংস্কৃতিক কেন্দ্র- আয়োজিত দিনব্যাপী “আকিজ ভেঞ্চার- বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩” এর সকল পর্বে আমরা শ্রেণী পেশা নির্বিশেষে দেশের সকল ধর্মপ্রাণ সংস্কৃতিবান মানুষকে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমরা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে এই নিবিড় দেশাত্মবোধক দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচিটি উপভোগ, অবলোকন, ধারণ ও সর্বোচ্চ প্রচার প্রসার করার জন্য আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।