Dhakainfo24
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১২, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

এতে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

একই পোস্টে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং তিনি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী।

উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান। এমন পরিস্থিতিতেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।