Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভাঙ্গায় বাস পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক স্থানে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাগামী বাঙ্গী বোঝাই পিকআপের সাথে মাদারীপুর গামী শাহ ফরিদ পরিবহের সংঘর্ষ হয়, এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের একজন পিকআপের যাত্রী মারা যায়। সে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে।

এছাড়াও বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন গুরুতর আহত হন। তাদের স্থানীয় লোকজন এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে অর্ধেকেরও বেশি রুগীদের প্রেরণ করা হয়েছে। অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ও কেটে গেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহন ভাঙ্গার বাবলাতলা ব্রিজের উপরে আসলে বিপরীত দিক টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই করে আসা ভাঙ্গাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়‌। এতে বাসটি সড়ক থেকে ৩০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের উপরে থাকা পিকআপটি উদ্ধার করে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি।

আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি। দুর্ঘটনায় পিকআপের ১ জন নিহত হয়। এছাড়াও বাস এবং পিকআপ মিলে ৩০ জন আহত হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।