Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে এভার গ্রিন দই মিষ্টি ঘর ও আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়মের অভিযোগে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’-এর মালিক কামরুল ইসলাম কাঞ্চনকে ১০ হাজার টাকা এবং ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১২ এর সদস্যরা সহযোগিতা করেন।

তিনি আরও জানান,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার মতো

এসব অনিয়ম মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও সঠিক মূল্য বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।