Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফল পুনর্গণনায় পাল্টে গেল চিত্র, পাঁচ বছর পর নতুন মেয়র

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

২০২১ সালের নির্বাচনে ঘোষিত ফলাফলের পাঁচ বছর পর পুনর্গণনায় পাল্টে গেল চিত্র। আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনা করে স্বতন্ত্র প্রার্থী মো. সুহেল আমীনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্বাচন কমিশনও সংশোধিত গেজেট প্রকাশ করেছে, ফলে কানাইঘাট পৌরসভা পেল নতুন মেয়র।

জানা গেছে, ২০২১ সালের নির্বাচনে ১৪৬ ভোটে লুৎফর রহমানকে বিজয়ী ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে পুনর্গণনায় মো. সুহেল আমীন ৬৮৪ ভোটে এগিয়ে থাকেন। ফলে গত ৭ জানুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে বিজয়ী ঘোষণা করে এবং সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়।

এ নির্দেশনার পর ২৯ মার্চের গেজেট সংশোধন করে সেখানে সুহেল আমীনের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা গেজেটে উল্লেখ করা হয়, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীকে নির্বাচন করেছিলেন।

লুৎফর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং গত আগস্টে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।