Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে খাল খনন উদ্বোধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

সোমবার বিকেলে উপজেলার তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারি বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়| এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে| ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।